
খোকসা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসার দুঃখ হিসেবে পরিচিত কালীবাড়ি রোডে নিত্য গোপাল সাহার মাতৃভান্ডার ভেজাল গুড়ের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় ৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ করে আনিসুর রহমানের জিম্মায় রাখা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: তাসমিন জাহান ভেজাল গুড় উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করেন। এ সময় নৃত্য গোপাল না থাকার কারণে তার সহধর্মিনী প্রতিভা রানীকে গ্রেফতার করেন। অস্বাস্থ্যকর পচা দুর্গন্ধযুক্ত গুড়, খাইসোডা, ফিটকারি ও ডাইং রং মেশানো রসায়নিক পদার্থ উদ্ধার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫০ ধারায় অভিযুক্ত প্রতিভা রানীকে এক লক্ষ টাকা জরিমানা ও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমানের জিম্মায় ৫৬৮ টি টিন ভেজাল উৎপাদিত গুড় নিরাপদ খাদ্য অধিকার অধিদপ্তরের পরীক্ষার জন্য রাখা হয়েছে।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান জানান , ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। ভেজালমুক্ত পরিবেশ গড়তে আমরা কাজ করে যাব।
উল্লেখ্য, খোকসার দুঃখ হিসেবে নিত্যগোপালের ভেজাল গুড় কারখানায় একাধিক অভিযান পরিচালনা করলেও প্রতিবারই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে অবৈধ ভেজাল গুড়ের ব্যবসায় জড়িয়ে পড়েন।
Like this:
Like Loading...
Related