1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ফিফার সঙ্গে আলোচনা করে বিশ্বকাপের ভেন্যু বদলাচ্ছে ইরান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় উত্তেজনা বিরাজ করছে। অনিশ্চয়তার মাঝে শোনা গেল ভিন্ন কথা। বিশ্বকাপের ভেন্যু বদলের চেষ্টা করছে ইরান।
জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ইরানের যৌথ আয়োজনে হবে ফুটবল বিশ্বকাপ। সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রে হওয়ার কথা ইরানের গ্রুপ পর্বের সব ম্যাচ। কিন্তু যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সম্পর্ক এতটা তিক্ত পর্যায়ে চলে গিয়েছে যে ইরান এখন অন্য ভেন্যুতে খেলার চেষ্টা করছে। মেক্সিকোতে অবস্থিত ইরান দূতাবাসের এক্স হ্যান্ডলে গতকাল ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ লিখেছেন, ‘ট্রাম্প স্বীকার করছেন যে তিনি আমাদের জাতীয় দলের নিরাপত্তা দিতে পারবেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, তাহলে আমরা কোনোভাবেই যুক্তরাষ্ট্র সফর করব না। ফিফার সঙ্গে আলোচনা করছি যাতে মেক্সিকোতে আয়োজন করা হয় ইরানের ম্যাচগুলো।’
যুক্তরাষ্ট্র-ইরানের সম্পর্কের টানাপোড়েনের কারণে বিশ্বকাপে ইরানের না খেলাই উত্তম মনে করেন ট্রাম্প। ১২ মার্চ ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছিলেন, ‘ইরানকে বিশ্বকাপে স্বাগত। কিন্তু তাদের (ফুটবলার ও ভক্ত-সমর্থক) জীবন ও নিরাপত্তার ব্যাপারটা দেখলে বিশ্বকাপে খেলা ঠিক হবে বলে মনে হচ্ছে না।’
ট্রাম্প গত বৃহস্পতিবার পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর পাল্টা জবাব দিয়েছিল ইরানও। সামাজিক মাধ্যমে এক পোস্টে ইরান ফুটবল দল লিখেছিল, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক আয়োজন। এর পরিচালনাকারী সংস্থা কোনো একক দেশ নয়, আয়োজন করে ফিফা। ইরান এই বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী দলগুলোর মধ্যে প্রথম দিকের তালিকায় ছিল। ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না। বরং বাদ পড়তে পারে সেই দেশ, যারা নামে স্বাগতিক দেশ। কিন্তু এই বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নেই।’
বিশ্বকাপে ইরানের তিন ম্যাচের দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হবে। যেখানে লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানি বেশি। এ কারণে মাঠের ভেতরে ও বাইরে বড় ধরনের রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। তা ছাড়া ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দুনিয়ামালি জানিয়েছিলেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরান অংশগ্রহণ করবে না। রাজনৈতিক কারণে বিশ্বকাপ থেকে কোনো দলের নাম প্রত্যাহারের উদাহরণ খুব একটা নেই। এখন ইরান কি বিশ্বকাপে অংশ নেবে নাকি তাদের ছাড়াই হবে বিশ্বকাপ, সেটা সময়ই বলে দেবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট