1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৮৪ লাখ টাকা টোল আদায়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ ছুটছে বাড়ির দিকে। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে প্রায় দ্বিগুণ। সোমবার (১৬ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে, যা প্রায় দ্বিগুণ। এসব যানবাহন থেকে দুই কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা টোল আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এ বিষয়টি নিশ্চিত করেছেন। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ২০ হাজার ৭৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।
অপরদিকে ঢাকাগামী ১৫ হাজার ৫৮৩টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে এক কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা। তবে দৃশ্যমান কোনো যানজট নেই। অপরদিকে যানজট নিরসনে মহাসড়ক পুলিশ নিরসলভাবে কাজ করছে৷
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে আলাদা মোটরসাইকেলের লেনসহ নয়টি করে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে। সেতুর ওপর কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত দুর্ঘটনা কবলিত গাড়ি সরাতে দুটি রেকারের ব্যবস্থা রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট