1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

ফকিরহাটে দরীদ্রদের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে দু:স্থ ও গরীব জনসাধাধারণের মাঝে মানীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল হতে প্রাপ্ত মানবিক সহায়ত অর্থ ও শাড়ি বিতরণ করেন প্রধান অতিথি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো: মশিউর রহমান খান। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ মার্চ) বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নগদ অর্থ ও শাড়ি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারী আবুল আলা মাসুম, অধ্যাপক মোফাজ্জেল হোসেন প্রমূখ। সংসদ সদস্য মো: মশিউর রহমান খান বলেন, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে দু:স্থ ও গরীব জনসাধাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল হতে প্রাপ্ত মানবিক সহায়ত অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে। ফকিরহাট উপজেলায় ২৩৪ জনকে শাড়ি এবং ২০০জনকে ৪ লাখ টাকা প্রদান করা হয়েছে।ঈদ একটি আনন্দের উৎসব। এই আনন্দে যাতে কেউ বঞ্চিত না থাকে, সে লক্ষ্যেই বর্তমান সরকার অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।