1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় ব্যবসায়ী রেজাউল মোড়লের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার প্রকৃতির সোনালী হাসি: নড়াগাতীর দিগন্তজুড়ে সূর্যমুখীর রাজত্ব সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদাণ আইজিপি‘র বাসায় চুরির খবর সত্য নয় :বাগেরহাট পুলিশ সুপার মহেশপুরে তেলবাহী ট্রাকে প্রাণ গেল মায়ের, ছেলে হাসপাতালে বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি ইরানের নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে, অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : পরিবারের জন্য কেনা নতুন পোশাক আর উপহারগুলো ব্যাগের ভেতরেই রয়ে গেল, শুধু মানুষগুলো আর অক্ষত ফিরল না। নাড়ির টানে বাড়ি ফেরার পথে এক নিমেষেই সব স্বপ্ন চুরমার হয়ে গেল। বগুড়ার শেরপুরে যাত্রীবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়ে হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন আরও ৯ জন।
​বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯-৩০৪১) ছোনকা এলাকায় পৌঁছামাত্রই বিকট শব্দে সেটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই পুরো গাড়িতে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে ভেতরে থাকা যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল সামান্যই।
নিহত ব্যক্তিরা হলেন- ​শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) ও রিন্টু (৪৭) (চালক)। এই অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন আরও ৯ জন। তাদের মধ্যে শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০) বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
​উদ্ধার অভিযান ও কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে শেরপুর ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থলেই একজন মারা যান। বাকিদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
​শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন বলেন, হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
​ঈদের আগ মুহূর্তে এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট