
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের মহেশপুরে তেলবাহী ট্রাকের চাপায় ফুলঝুরি খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (১৮মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার খালিশপুর কোল্ড স্টোর কারখানার পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফুলঝুরি খাতুন মহেশপুর উপজেলার নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী ও আহত ছেলে লাভলুর হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ছেলে লাভলুর সঙ্গে ভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন ফুলঝুরি খাতুন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় এবং গুরুতর আহত লাভলুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘দুর্ঘটনাকবিলত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালাতক থাকলেও গ্রেফপ্তারে অভিযান অব্যাহত আছে।’