1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

অসুস্থ স্বজনকে দেখতে এসে সর্বস্বান্ত মা-মেয়ে: খোয়ালেন প্রায় ১৫ লাখ টাকার সম্পদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার আলমতলা গ্রামে চুরির এক ঘটনায় সর্বস্ব খোয়ালেন এক মা ও তার দুই মেয়ে। অসুস্থ স্বজনকে দেখতে এসে নিরাপদ ভেবে বাবার বাড়িতে রেখে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ মুহূর্তেই উধাও হয়ে যাওয়ায় পরিবারটি হতাশা ও ক্ষোভে ভেঙে পড়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত সাইদুর রহমান সানা খানজাহানের মেয়ে সাথী আক্তার অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে ঢাকা ও বেনাপোল থেকে তার দুই বোন মিতু ও জিনিয়াস আক্তার এবং তাদের মা জবা খাতুন বাবার বাড়িতে আসেন। পরে তারা অসুস্থ সাথীকে দেখতে পাইকগাছা পৌরসভার বাতিখালী এলাকার একটি ভাড়া বাসায় যান। যাওয়ার সময় নিজেদের ব্যবহৃত স্বর্ণালংকার ও নগদ টাকা বাবার বাড়িতেই রেখে যান।

কিন্তু সেই বিশ্বাসই কাল হয়ে দাঁড়ায়। বুধবার (১৮ মার্চ) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির দরজার তালা কেটে ঘরে প্রবেশ করে। এরপর ঘরের বাক্স ভেঙে আনুমানিক ৬-৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৭৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

পরদিন সকালে বাড়িতে ফিরে দরজার ভাঙা তালা ও এলোমেলো ঘর দেখে হতভম্ব হয়ে পড়েন পরিবারের সদস্যরা। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন মা ও দুই মেয়ে।

এ ঘটনায় জামাতা রাজীব বিশ্বাস (৩৮) বাদী হয়ে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৮ মার্চ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে ১৯ মার্চ সকাল ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা এই চুরির ঘটনা ঘটিয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এদিকে, এলাকায় একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।