1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নওয়াপাড়ার সচেতন নাগরিকদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ সাবেক কৃতি খেলোয়াড় বাবু’র জানাযা ও দাফন সম্পন্ন যশোরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা মাদারীপুরে আওয়ামীলীগের ঈদ সামগ্রী বিতরণ ডুমুরিয়া প্রেসক্লাবে‌র প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল কালিগঞ্জে এমপি রবিউল বাশারের ঈদ উপহার বিতরণ চুয়াডাঙ্গায় ঝড়ে গাছের ডাল ভেঙে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি করেছে দুর্বৃত্তরা খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

আশাশুনির বিছট গ্রামে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন: জোড়াতালি দিয়ে সংস্কার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বুধবার ভোর রাতে সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর আওতাধীন ৭/২ পোল্ডারের বিছট গ্রামের জহুর আলী মোড়লের বাড়ির সামনে বেড়িবাঁধে এই ভাঙন দেখা দেয়। সকালে গ্রামবাসী জোড়াতালি দিয়ে সংস্কার করলেও তা যথেষ্ট নয়। জরুরী ভিত্তিতে বেড়িবাঁধ টেকসই ভাবে সংষ্কার করা না হলে পুরো বেড়ীবাঁধ খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার শংঙ্কা দেখা দিয়েছে। ফলে নদীর পানিতে প্লাবিত হয়ে পড়বে বিছট,বল্লভপুর, আনুয়িলয়া,নয়াকাটি সহ গোটা আনুলিয়া ইউনিয়ন।
স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দীন এবং বিছট গ্রামে বাড়ী গনমাধ্যমকর্মী রুহুল কুদ্দুস বলেন, গতবছর ২০২৫ সালে ৩১ মার্চ ঈদের দিন সকাল পৌনে ৯ টার দিকে বিছট গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আব্দুর রহিম সরদারের ঘেরের বাসার পাশ থেকে বিশাল এলাকা জুড়ে বেড়িবাঁধ হঠাৎ করে খোলপেটুয়া নদী গর্ভে বিলীন হয়ে যায়। গ্রামবাসীর ঈদের আনন্দ নিরানন্দে পরিণত হয়। গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙ্গন পয়েন্টে একটি বিকল্প রিংবাধ নির্মাণের চেষ্টা করে। কিন্তু দুপুরের জোয়ারের পানিতে সেই রিংবাঁধ ভেঙে খোলপেটুয়া নদীর পানি লোকালয়ে ঢোকা শুরু করে।
এদিকে আবারও ঈদের আগ মূহুর্তে বিছট গ্রামের বেড়িবাঁধে ফের ভাঙন দেখা দেওয়ায় গ্রামবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। গত বছর ঈদের দিন সকালে বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়ে পড়ার ক্ষয়ক্ষতির রেশ এখনো অনেকে কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে আবারও বাঁধ ভাঙনে নতুন করে সর্বস্ব খোয়ানোর শঙ্কায় পড়েছে গ্রামবাসী।
স্থানীয় ভুক্তভুগি বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: আবু দাউদ জানান, বুধবার সকালে নদীর ধারে গিয়ে দেখি জহুর আলী মোড়লের বাড়ির সামনে পাউবোর বেড়িবাঁধের দুই তৃতীয়াংশের বেশি ভেঙে নদী গর্ভে চলে গেছে। ধারনা করা হচ্ছে ভোর রাতের জোয়ারের সময় এই বাঁধ ভেঙে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে গ্রামবাসি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আপাতত গ্রামবাসীদেও সাথে নিয়ে ভাঙন পয়েন্টে মাটি দিয়ে কোন রকমে দুপুরের জোয়ার ঠেকানোর চেষ্টা করছি।
তিনি অভিযোগ করে বলেন, ‘বিছট গ্রামের বেড়িবাঁধে ভাঙন দীর্ঘদিনের। গতবছর ভাঙনের আগে ও পরে তিনিটি প্যাকেজে এখানে বাঁধ সংষ্কারের জন্য বরাদ্দ দেয়া হয়। কিন্তু কোন ঠিকাদার তার কাজ শেষ করেননি। এখনো পর্যন্ত বালু ভর্তি জিও ব্যাগ পড়ে রয়েছে। বিছট সরকারি প্রাইমারি স্কুলের কাছে কয়েক হাজার বালু ভর্তি জিও ব্যাগ নদীর চরের সাথে মিশে যাওয়ার উপক্রম হয়েছে। গত এক বছর ধরে ওই জিও ব্যাগগুলো বালু ভরে রাখা হলেও তা ভাঙন পয়েন্টে ডাম্পিং করা হয়নি। ফলে বিছট গ্রামে বেড়ীবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি বেড়িবাঁধের ভাঙন সংস্কারের জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো: আব্দুর রহমান তাযকিয়া জানান, বেড়িবাঁধ ভাঙ্গনের খবর পেয়ে জিও ব্যাগ ও জিও রোল সহ সেখানে লোক পাঠানো হয়েছে। গ্রামবাসীর সহায়তায় আপাতত পানি ঢোকা বন্ধ করার কাজ চলছে। একই সাথে দ্রুত বেড়িবাঁধের ভাঙন সংস্কারে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট