
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামীলীগের উদ্যোগে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এমন একটি ভিডিও বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
গতকাল বুধবার (১৮ মার্চ) বিকেলে কালকিনি উপজেলার আলীনগরে ঐক্যবদ্ধ আলীনগর ইউনিয়ন আওয়ামীলী ও প্রবাসী আওয়ামীলীগের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনের স্থানীয় সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিমের পক্ষ থেকে এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণের সময়ে মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের আওয়ামীলীগের কর্মীরা উপস্থিত থাকতে দেখা গেছে।