1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

মোল্লাহাটে এমপি’র অনুকূলে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট -০১ আসনের জাতীয় সংসদ সদস্যের অনুকূলে অসহায় ও দুস্থদের জন্য সরকারি বরাদ্দের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -০১(৯৫) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মশিউর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। এসময় উপজেলার সাতটি ইউনিয়নের বাছাইকৃত ১৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, এস আই রাম প্রসাদ, উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ, উপজেলা জামায়াতের যুব শাখার সেক্রেটারি মোঃ পারভেজ আলম সহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।