1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

যশোরে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু,ভোগান্তি কমার আশা

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোর শহরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, এ লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং আগামী বর্ষার আগেই অধিকাংশ কাজ শেষ করা হবে।
বৃহস্পতিবার (সকাল সাড়ে ১১টা) যশোর পৌরসভার উদ্যোগে গাড়ীখানা রোড থেকে এমএম আলী রোড (ব্যাগ পট্টি) পর্যন্ত ড্রেনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নতুন বিকল্প সড়ক চালু হলে যানজট কমবে এবং পথচারী, সাইকেল ও মোটরসাইকেল আরোহীরা সহজে চলাচল করতে পারবেন। এতে প্রধান সড়কের ওপর চাপও কমবে।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শহরের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরার আওতায় আনার কথাও জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌর প্রশাসক রফিকুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।