1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সৌদি আরবের

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : প্রতিবেশী দেশ ইরানের সাথে চলমান উত্তেজনার জেরে বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরব। নিজ ভূখণ্ডে বারবার হামলার অভিযোগে দেশটিতে নিযুক্ত ইরানের সামরিক অ্যাটাশে এবং দূতাবাসের আরও চার কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, ইরানের পক্ষ থেকে সৌদি আরবের বিভিন্ন বেসামরিক কেন্দ্র এবং জ্বালানি স্থাপনায় ক্রমবর্ধমান শক্তিশালী হামলা চালানো হচ্ছে। বিশেষ করে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সাথে ইরানের চলমান সংঘাতের প্রভাবে তেহরান এখন সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বাড়িয়েছে। এতে পুরো অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব শত শত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। চলতি মাসের শুরুতে রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে। এছাড়া গত বৃহস্পতিবার লোহিত সাগরের ইয়ানবু বন্দরে আরামকো-এক্সন শোধনাগারে ড্রোনের কারণে তেল লোডিং ব্যাহত হয়। বর্তমানে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় এই ইয়ানবু বন্দরটিই সৌদি আরবের একমাত্র রপ্তানি পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জানিয়েছেন, ইরানের ওপর থেকে তাদের আস্থা সম্পূর্ণ ‘চুরমার’ হয়ে গেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিজেদের ভূখণ্ড রক্ষা করার পূর্ণ অধিকার সৌদি আরবের রয়েছে এবং প্রয়োজন মনে করলে তারা তাদের উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা প্রয়োগ করতে দ্বিধা করবে না। যদিও তিন বছর আগে বেইজিংয়ের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছিল, বর্তমান পরিস্থিতি সেই সম্পর্ককে আবারো খাদের কিনারায় নিয়ে গেছে।

সৌদি আরবের এই কঠোর পদক্ষেপের ঠিক আগেই গত বুধবার কাতারও তাদের দেশে নিযুক্ত ইরানি কর্মকর্তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে, ইরানের এই ধারাবাহিক উসকানিমূলক হামলা ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের ওপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট