1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সুন্দরবনের বনদস্যু বাহিনীর সদস্য অস্ত্র ও গুলিসহ আটক

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি : সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন বাহিনীর” এক সদস্য ইয়াছিন সেখকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন। সোমবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন চিলা ইউনিয়নের ফেলুর খন্ডের বৈধমারি বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াসিন ঈদের সময় সুন্দরবন থেকে এসে বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় আত্মগোপন করেছিল।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদে জানতে পারি বনদস্যু ছোট সুমন বাহিনীর এক সদস্য ঈদের দিন রাতে সুন্দরবন থেকে এসে তার বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের সুত্র ধরে মোংলা ও হারবাড়িয়া কোস্ট গার্ডের পৃথক দুটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা। পরবর্তীতে আটককৃত বনদস্যুর দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ মার্চ) সকালে সুন্দরবনের ধানসিঁদ্দির চর সংলগ্ন এলাকায় তল্লাশী করে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
আটককৃত বনদস্যু ইয়াছিন সেখ (৪০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। সে ২০১৭ সালে বিপুল পরিমান অন্ত্র ও গোলাবারুদসহ “ছোট সুমন” বাহিনীর ১৩ জন সদস্য সহ র‌্যাবের কাছে আত্মসমর্পন করেছিল। কিন্ত ২০২৪ সালে ৫ আগষ্টের পর পুনরায় সুমন তার পুর্বের সদস্যদের নিয়ে আবারও দস্যুতা করার জন্য সুন্দরবনে নেমে পরে। বর্তমানে তার সাথে অন্ত্রসহ প্রায় ১৮/২০ জন সদস্য রয়েছে বলে জানিয়েছে জেলেরা।
আটক বনদস্যু ইয়াসিন শেখ দীর্ঘদিন যাবৎ “ছোট সুমন” বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে জেলেদেরকে অপহরণ ও তাদের কাছ থেকে মুক্তিপন আদায় এবং ডাকাতির কাজে সহযোগিতা করে আসছিলো। জব্দকৃত অস্ত্র, গুলী ও আটককৃত বনদস্যুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জাানয় কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস তৌফিক এর নির্বাহী কর্মকর্তা লেঃ আশিকুল ইসলাম ইমন জানান, গত ২০২৪ সারের ৫ আগষ্টের পর থেকে সুন্দরবনে বেশ কয়েকটি দস্যু বাহিনীর সদস্যরা তাদের দস্যুতার মাধ্যমে জেলেদের অপহরণ ও মুক্তিপর সহ বিভিন্ কর্মকান্ড চালিয়ে আসছে। এরই মধ্যে বেশ কয়েকজন সদস্যুকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়েছে বাংলাদেশ কোস্ট গর্ডে। তাই সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট