1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

কয়রায় দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসন নিশ্চিত বিষয়ক সেমিনার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
কয়রা প্রতিনিধি : দক্ষ জনশক্তি তৈরি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে খুলনার কয়রায় খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজে ব্যতিক্রমী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১০ টায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজ চত্বরে‘মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন: প্রেক্ষিত সৌদি আরব ও জাপান’ শীর্ষক এই সেমিনার সম্পন্ন হয়। খুলনা জেলা প্রশাসক আ.স.ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইটি-এর অতিরিক্ত মহা-পরিচালক (যুগ্মসচিব) মোঃ আশরাফ হোসেন। সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি বিদেশে নিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে মন্ত্রণালয়। বিশেষ করে সৌদি আরব ও জাপানের মতো দেশগুলোতে দক্ষ কর্মী প্রেরণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা সতর্ক করে বলেন, “ফ্রি ভিসা কোনো চাকরির নিশ্চয়তা দেয় না। কর্মসংস্থান চুক্তি (ইমপ্লাইমেন্ট কনটাক্ট) ব্যতীত এবং প্রয়োজনীয় ভাষা ও কারিগরি দক্ষতা অর্জন না করে বিদেশে যাওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আশরাফ হোসেন বলেন, “অহেতুক ভিটেমাটি বিক্রি করে অনিশ্চিত পথে বিদেশ গমন পরিহার করতে হবে। ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারের মাধ্যমে অনলাইনে নিবন্ধন ও ছাড়পত্রের আবেদন করে স্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার সুযোগ এখন হাতের নাগালে। সেমিনারে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ডাঃ খান আহমেদ হেলালী, অবসরপ্রাপ্ত মেজর খান আহমেদ ফয়সাল ও কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম (জাহাঙ্গীর)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ এম.এ. গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনারুল ইসলাম। কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, ও সহকরি শিক্ষক, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদেশ গমনেচ্ছু বিপুল সংখ্যক যুবক এই সেমিনারে অংশগ্রহণ করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট