1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

খুলনায় গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : খুলনা মহানগরীর খুলনা থানাধীন ৪৮ জাহিদুর রহমান ক্রস রোড এলাকার একটি তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকা এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (আজ) সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। নিহত কুলসুম আক্তার সাথী (২৮) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার গোয়াবাড়ি এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্র্যান্ড প্রোমোটর হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি দীর্ঘ সময় দরজায় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দেন। ধাক্কার শব্দ শুনে বাড়ির মালিক ববি আক্তার দ্রুত ঘটনাস্থলে এসে দরজা ভাঙা অবস্থায় দেখতে পান এবং কক্ষের ভেতরে ওই তরুণীকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। এ সময় দরজার সামনে দিয়ে এক অজ্ঞাত ব্যক্তি চলে যেতে দেখা যায়।ঘটনার পরপরই বিষয়টি বিশেষ শাখা (সিএসবি) এবং খুলনা থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।