1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন

খুলনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনায় নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর সাড়ে চার বছর বয়সী শিশু জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ২টার দিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল মাওয়া নগরীর লবণচরা থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহাজালালের মেয়ে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, সোমবার দুপুরে বাবা-মায়ের সঙ্গে ছোট মামার বিয়ের দাওয়াতে অংশ নিতে সাচিবুনিয়া মোহাম্মদপুর এলাকায় যায় মাওয়া। সেখানে দূর সম্পর্কের এক আত্মীয়, তোতা মিয়া, তাকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়।
পরবর্তীতে মেয়ের ফিরে আসতে দেরি হলে মা মোবাইল ফোনে যোগাযোগ করেন। অপর প্রান্ত থেকে জানানো হয়, মাওয়া আইসক্রিম খাচ্ছে এবং ফিরতে কিছুটা দেরি হবে। এরপর থেকেই অভিযুক্ত তোতা মিয়ার ফোন বন্ধ পাওয়া যায়।
দুপুরের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গভীর রাতে অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে শিশুটির অবস্থান জানায়।
পরে রাত ২টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ সময় তার গলায় রশি পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এছাড়া তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট