1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শরণখোলায় কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রাম থেকে রিয়া মনি (১৫) নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাস্তার উপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা থানার অফিসার সামিনুল হক। নিহত রিয়া মনি আজিম শেখ ও হনুফা বেগমের মেয়ে। রিয়া মনি তার নানী হালিমা বেগমের কাছে রাজৈরে বসবাস করতেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।