1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

খোকসায় গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
খোকসা প্রতিনিধি :  বিজয়ের স্বাদ ম্লানে দেশের বুদ্ধিজীবিদের নির্বিচারে হত্যা করে পাকহানাদার বাহিনী। ঘুমন্ত নিরস্ত্র বাংগালীর উপর হত্যা করে কাপুরুষ পাকিস্তানি পেতাত্তারা।
‘২৫ মার্চ গণহত্যায় স্তব্ধ হয়নি জাতি-নবচেতনায় ছিনিয়ে এনেছে য়স্বাধীনতার দ্যূতি।’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া খোকসা উপজেলা স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকল ১১ টার সময় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোশাররফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুর হক, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান প্রমুখও।
অনুষ্ঠানে বক্তৃতা বলেন, ২৫ মার্চ কালো রাতে গণহত্যার শিকার সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। নতুনদের তথা শিক্ষার্থীদের প্রকৃত মুক্তি যোদ্ধার ইতিহাস জানার পরিবেশ গড়ার দৃঢ় পত্যয় ব্যাক্ত করেন। নতুন বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানী বাহিনীরা নির্বিচারে গণহত্যা করে। আমরা সকল শহীদের স্বরণ করি ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমান, উপজেলা হাসপাতালের আরএমও ডাক্তার আবির হোসেন সোহাগ, জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন ও সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং গণমাধ্যম কর্মীগণ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট