1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় সংস্কারের অভাবে চলাচলের একমাত্র রাস্তা মরণফাঁদে পরিণত দিঘলিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি হেলালের ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা তালায় মসজিদের জমি নিয়ে বিরোধ,৫ দিন আজান ও নামাজ বন্ধ ২৫ মার্চ গণহত্যা দিবস: ভয়াল কালরাতের স্মৃতিচারণে উজিরপুরে আলোচনা সভা দাকোপে এসএসসি পরীক্ষার্থীদের চরম ভোগান্তির অভিযোগ চিতলমারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা! তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ!

চিতলমারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবু মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় চিতলমারী কুনিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা নাজিরপুরগামী একটি লোকাল যাত্রীবাহী বাস। বাসটির নম্বর পিরোজপুর ব-০৫/০০০১।

দুর্ঘটনায় মোটরসাইকেলের ওপর বসে থাকা বাবু মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। নিহত বাবু মোল্লার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকার মৃধা বাড়িতে। তিনি পিরোজপুরের জিয়ানগর উপজেলার চাড়াখালি গ্রামের নজরুল শিকদারের মেয়েকে বিয়ে করেছিলেন। তাদের সংসারে আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

জানা যায়, বাবু মোল্লা তার শ্বশুরবাড়ি জিয়ানগর থেকে ঢাকায় ফিরছিলেন। যাওয়ার সময় তিনি তার স্ত্রীকে কয়েকদিন পর নিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। কিন্তু সেই যাত্রাই হয়ে গেল তার শেষ যাত্রা।

বাবুর বন্ধু পিরোজপুর পাড়েরহাট এলাকার মো. খলিল হাওলাদার বলেন, বাবু খুবই ভালো মানুষ ছিলেন। আমরা পাশাপাশি দোকান করতাম। তার এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।

নিহতের শ্বশুর নজরুল শিকদার বলেন, এভাবে জামাইয়ের মৃত্যুসংবাদ শুনতে হবে কখনও ভাবিনি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ থানায় আনা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি স্থানীয় চৌকিদার ও ইউপি সদস্যকে পাহারায় রাখা হয়েছে। স্বজনরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট