1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় সংস্কারের অভাবে চলাচলের একমাত্র রাস্তা মরণফাঁদে পরিণত দিঘলিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি হেলালের ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা তালায় মসজিদের জমি নিয়ে বিরোধ,৫ দিন আজান ও নামাজ বন্ধ ২৫ মার্চ গণহত্যা দিবস: ভয়াল কালরাতের স্মৃতিচারণে উজিরপুরে আলোচনা সভা দাকোপে এসএসসি পরীক্ষার্থীদের চরম ভোগান্তির অভিযোগ চিতলমারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা! তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ!

তালায় মসজিদের জমি নিয়ে বিরোধ,৫ দিন আজান ও নামাজ বন্ধ

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার ফয়লা চাঁদকাটী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ফয়লা চাঁদকাটী বাইতুন নূর জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে টানা ৫ দিন ধরে আজান ও নামাজ বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭৩ বছরের পুরোনো এই মসজিদের ভেতরের অল্প কিছু জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ উঠেছে, নাজমুল হুদা  উক্ত জমির দাতা হিসেবে পরিচিত হলেও বর্তমানে তিনি সেই জমি মসজিদের জন্য দিতে আপত্তি জানাচ্ছেন।
তবে এ বিষয়ে নাজমুল হুদা জানান,জমি আমি দিবো, তবে কিছু ব্যক্তিগত ক্ষোভের কারণে আপাতত দিচ্ছি না।
এদিকে জমি সংক্রান্ত বিরোধ চরম আকার ধারণ করলে স্থানীয় মুসল্লী ও মসজিদ কর্তৃপক্ষ মিলে ধর্মীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ফলে টানা ৫ দিন ধরে মসজিদে আজান ও নামাজ বন্ধ রয়েছে।
মসজিদের ইমাম রেজাউল ইসলাম (হুজুর) জানান, বিরোধের কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে এবং সমাধান না হওয়া পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এ ঘটনায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বিষয়টির সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে আবারও মসজিদে নিয়মিত নামাজ ও আজান চালু করা সম্ভব হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট