1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় সংস্কারের অভাবে চলাচলের একমাত্র রাস্তা মরণফাঁদে পরিণত দিঘলিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি হেলালের ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় টুঙ্গিপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু পাইকগাছায় চলাচল ও পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালভার্টের বেহাল দশা তালায় মসজিদের জমি নিয়ে বিরোধ,৫ দিন আজান ও নামাজ বন্ধ ২৫ মার্চ গণহত্যা দিবস: ভয়াল কালরাতের স্মৃতিচারণে উজিরপুরে আলোচনা সভা দাকোপে এসএসসি পরীক্ষার্থীদের চরম ভোগান্তির অভিযোগ চিতলমারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা! তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ!

দাকোপে এসএসসি পরীক্ষার্থীদের চরম ভোগান্তির অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি : প্রতি বছর খুলনার দাকোপে সুতারখালী ইউনিয়নের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। পরীক্ষা কেন্দ্র দূরবর্তী হওয়ায় একজন শিক্ষার্থীর থাকা, খাওয়া ও বাসা ভাড়া বাবদ অভিভাবককে গুণতে হচ্ছে ১০ থেকে ১৫ হাজার টাকা। ফলে পরীক্ষার আগেই ঝরে পড়ছে অনেক অসহায় গরিব মেধাবি শিক্ষার্থী। এমন অবস্থায় ওই ইউনিয়নে একটি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে কালাবগী যুব ফান্ডেশনের পক্ষ থেকে খুলনা জেলা প্রসাশসক বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
লিখিত আবেদন ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ৫ নং সুতারখালী ইউনিয়নটি সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত। উপজেলা সদর চালনা থেকে এই ইউনিয়নটির দুরাত্ত প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার। শুকনো মৌসুমে ইউনিয়নটিতে বসবাসরত জনসাধারণের যাতায়াতের বিভিন্ন মাধ্যম থাকলেও বর্ষাকালে একমাত্র মাধ্যম ট্রলার। ফলে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। এই ইউনিয়নে ৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর প্রায় ২০০ জন শিক্ষার্থী উপজেলা সদরে এসে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে থাকে। এবছরও প্রায় ১৭৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছে বলে জানা গেছে। কিন্তু পরীক্ষা কেন্দ্র দূরবর্তী হওয়ায় একজন শিক্ষার্থীর থাকা, খাওয়া ও বাসা ভাড়া বাবদ অভিভাবককে গুণতে হচ্ছে ১০ থেকে ১৫ হাজার টাকা। ফলে পরীক্ষার আগেই ঝরে পড়ছে অনেক অসহায় গরিব মেধাবি শিক্ষার্থী।
নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাসির গাজী, ইমন সানা জানায়, পরীক্ষা কেন্দ্র উপজেলা সদর চালনায়। প্রতিদিন অনেক দুরের পথ অতিক্রম করে পরীক্ষা দিতে কষ্ট হয়ে যাবে। আবার সময়ও লাগবে প্রায় দেড় থেকে দুই ঘন্টা। তাই আব্বা এবং আম্মাকে বলেছি চালনায় বাসা নিতে।
অভিভাবক কালাবগী এলাকার জুবাইদুর রহমান বুলবুল, মশিউর রহমান গাজীসহ আরো অনেকে জানান, পরীক্ষা কেন্দ্র পড়েছে চালনায়। প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিদিন যাওয়া আসা করা সম্ভব নয়। ফলে চালনায় বাসা ভাড়া করে থাকতে অনেকটা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। এতে পরীক্ষার এক মাসে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হবে। কিন্তু কি করবো ছেলে মেয়ে লেখাপড়া শেখাতে হলে ধারদেনা করেও খরচ বহন করতে হচ্ছে।
কালাবগী যুব ফাউন্ডেশনের সভাপতি গাজী নাজমুল হাসান বলেন, সুতারখালী ইউনিয়নটি দাকোপ উপজেলার অন্তর্গত একটি উপকূলীয় এলাকা। এলাকাটি সুন্দরবনের নিকটবর্তী হওয়ায় প্রায় সারা বছর নদী ভাঙন এবং ঘূর্ণিঝড়ে জর্জরিত। এখানকার প্রায় ৭০ ভাগ মানুষ কৃষি এবং সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। এই ইউনিয়নে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো রয়েছে। যা পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী। তারপরও অনেক দুরের পথ অতিক্রম করে চালনায় গিয়ে এসএসসি পরীক্ষা দিতে হয়। এতে শিক্ষার্থীদের যাতায়াতে অনেক কষ্ট হয়। আবার অভিভাবকদেরও চালনায় বাসা ভাড়া নিয়ে ছেলে মেয়েদের পরীক্ষা দেওয়াতে থাকা-খাওয়া ও অন্যান্য খাতে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বাড়তি ব্যয় করতে হয়। যা অনেক দরিদ্র পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কষ্টকর। এসব আর্থিক সংকটের কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়ছে। যা আমাদের এলাকার শিক্ষাব্যবস্থার জন্য বড় ধরনের ক্ষতির আশংকা। তাই জনস্বার্থ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনা করে অত্র ইউনিয়নে একটি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে কালাবগী যুব ফান্ডেশনের পক্ষ থেকে সম্প্রতি কিছুদিন আগে খুলনা জেলা প্রসাশসক বরাবর একটি লিখিত আবেদন করেছি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু বলেন, আবেদনটি আমার চোখে পড়েছে। বোর্ডকে চিঠি দিয়ে বিষয়টি অবগত করবো। তারপর বোর্ড যাচাই বাছাই করে ব্যবস্থা নিবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট