
দিঘলিয়া প্রতিনিধি : খুলনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও দিঘলিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আজিজুল বারী হেলালের সাথে দিঘলিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে সোমবার(২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য আজিজুল বারী হেলাল প্রেসক্লাব প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসাবে কাজ করে। উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর আহব্বান জানান এবং সকল প্রয়োজনে সাংবাদিকদের পাশে থাকবেন ।
এছাড়াও তিনি প্রেসক্লাবের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন।
এসময় খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম প্রেসক্লাবের সকল প্রয়োজনে প্রধান উপদেষ্টা ও এমপি হেলালকে পাশে থাকার আহ্বান জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক আব্দুর রকিব, শরীফ মোজাম্মেল হোসেন, জাকির গাজী, খন্দকার ফারুক হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া দিঘলিয়া প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে প্রধান অতিথি দিঘলিয়া প্রেসক্লাবের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Like this:
Like Loading...
Related