1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

মাদারীপুরে ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী পালন

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মাদারীপুর অফিস : মাদারীপুরে কর্মরত ইনডিপেনডেন্ট টেলিভিশন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও বণিক বার্তা পত্রিকার সিনিয়র সাংবাদিক ও কথাসাহিত্যিক রিপচন্দ্র মল্লিক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনতা ও দৈনিক জন্মভূমি পত্রিকার মাদারীপুর প্রতিনিধি রঞ্জন কুমার মল্লিকের পিতা ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ২৫ শে মার্চ ২০২৬ ইং রোজ বুধবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার নিজবাড়ি ‘রিপন ও রঞ্জন ভিলা’য় এবং শহীদ মানিক সড়কের শ্রী শ্রী বলরাম দেব মন্দিরে দুপুরে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনা, শ্রীমত ভগবত গীতাপাঠ ও ভক্তবৃন্দদেও মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়েছে।
গত ২০০৪ সালের ২৫ মার্চ দিবাগত রাত তিনটার দিকে ডা. রবীন্দ্রনাথ মল্লিক মাদারীপুরে শহরের নিজ বাসগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবিত কালে তিনি মাদারীপুর শহরের অত্যন্ত সুনামের সাথে চিকিৎসা সেবায় নিবেদিত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সনাতন ধর্মীয় কার্মক্রমে নিজেকে সুনামের সাথে সম্পৃক্ত রেখেছিলেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও দুই ছেলে এক মেয়ে রেখে মারা যান। পরবর্তীতে ২০১৬ সালের ৬ আগষ্ট তার স্ত্রী রিনা মল্লিকের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার বিদেহী আত্মার শান্তি ও মঙ্গল কামনা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।