
আলতাফ হোসেন অনিক, উজিরপুর :২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ ও বিভীষিকাময় রাত হিসেবে চিহ্নিত। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায়, যা বাঙালির স্বাধীনতা সংগ্রামকে আরও বেগবান করে।
উজিরপুরে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।
বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ আলী সুজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন।
এছাড়া বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব হাওলাদারসহ বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর হোসেন ও আক্রাম হোসেন।
সভায় উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, সদস্য আহাদ সুমন, সাংবাদিক মোঃ খলিলুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা ২৫ মার্চের নির্মম গণহত্যার স্মৃতি তুলে ধরে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ইউএনও মোঃ আলী সুজা উপস্থিত অতিথিদের সামনে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
Like this:
Like Loading...
Related