1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাকিস্তানের অভিনন্দন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে সরকার ও জনগণকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে এক বার্তায় এ অভিনন্দন জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার ও জনগণকে তাদের উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানায়।

পাকিস্তান বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করে।

১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন হয় বাংলাদেশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।