
দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক দেশাত্নবোধক গানের আয়োজন করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সকাল ৯.০০টায় জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ,থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ,প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল প্রমূখ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সাধারন জনগন অংশ গ্রহন করে। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণ অধিকার পরিষদের উদ্যোগে বর্নাঢ্য র্যালি এবং দলীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অনুরূপ আলোচনা সভার আয়োজন করা হয়।