
বিজ্ঞপ্তি : খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন কর হলো মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯ টায় গল্লামারি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে ।
গল্লামারি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ও মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো: ইমজামাম-উল-হোসেন, প্রক্টর শাকীল আহমদ, আইকিউএসি’র পরিচালক,মো: আনিসুর রহমান, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সোনাডাঙ্গা মোড়স্থ প্রশাসনিক ভবনে সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে ২৬ শে মার্চ ২০২৬ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসকে যথাযথ সম্মান জানানো হয় ইউনিভার্সিটির পক্ষ থেকে।