1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন দশমিনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বাগেরহাটে আধিপত্যের বিরোধে সংঘর্ষ, বাড়িঘরে আগুন ও লুটপাট : প্রাণ গেল যুবকের ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৫ম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২ বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণা করে: মৌসুমী হামিদ মোংলা বন্দরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মোরেলগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বাগেরহাটে আধিপত্যের বিরোধে সংঘর্ষ, বাড়িঘরে আগুন ও লুটপাট : প্রাণ গেল যুবকের

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সহিংসতায় রাজীব শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ২০ থেকে ৩০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত হামলা চলতে থাকে। পূর্ব বিরোধের জেরে কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয় এবং ঘরের মালামাল লুট করা হয়। সংঘর্ষের সময় বিশ্বাস পক্ষের হামলায় ফারুক শেখের ছেলে রাজীব শেখ প্রাণ হারান।
ভুক্তভোগী রিপন শেখ অভিযোগ করেন, তাদের পরিবারের বহু বাড়িতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদ বিশ্বাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ি ও দোকানঘরে হামলা চালায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বাস বংসের কারো কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট