
বিজ্ঞপ্তি : ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল তত্ত্বাবধায়ক হাফেজ ইউসুফ ইসলাহী বলেছেন, “স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারেনি। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এত বছর পূর্ণ হলেও জনগণ এখনো এর প্রকৃত স্বাদ পায়নি। বারবার ক্ষমতায় আসা শাসকগোষ্ঠী স্বাধীনতার চেতনা বাধাগ্রস্ত করেছে। তাই, এখনও স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতে জাতিকে সংগ্রাম করতে হচ্ছে।”
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৫টায় নগরীর শহীদ সাংবাদিক বেলাল উদ্দিন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আলোচনা সভায় মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তি অংশ নেন।
মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, পাবলিক রিলেশন ও ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, পরিবেশ ও ফাউণ্ডেশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু প্রমুখ।
বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া পরিচালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
Like this:
Like Loading...
Related