1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

পাইকগাছায় দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
পাইকগাছা প্রতিনিধি : উপকূলীয় পাইকগাছায় দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর এসটিএআর প্রকল্পের আওতায় উপজেলার লস্কর ও সোলাদানা ইউনিয়নের ৫০ দরিদ্র পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ৫০ টি পানির ট্যাংকি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, ওসি গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জামায়াতের জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, লিডার্স এর টিম লিডার শারমিন আরা লিনা, ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিকাশ কুমার দাশ, সিএম আলমগীর হোসেন, রেশমা সুলতানা, অনন্যা বৈরাগী, মোস্তাফিজুর রহমান ও হাবিবা সুলতানা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।