1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

তথ্যবিবরণী : বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে কর্মশালা আজ (শনিবার) খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়| কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন|

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চিকিৎসা, সন্তানদের শিক্ষা, দাফন, অন্ত্যেষ্টিক্রিয়াসহ বিভিন্ন ধরণের আবেদন করলে অনুদান পাওয়া যায়| সেবা সহজীকরণে অতীতের চেয়ে এখন কোন জটিলতা ছাড়া সহজে অনলাইনে আবেদন করা যাচ্ছে| তিনি বলেন, কোন জটিলতা ছাড়া আমি নিজেও আবেদন করে আর্থিক অনুদান পেয়েছি| জটিল রোগের জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা অনুদান প্রদান করা হচ্ছে| বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কল্যাণমুখী কাজ করে যাচ্ছে| এ সেবা সর্বস্তরে পৌঁছে দিতে তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান|

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজ¯^) সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম ও কেএমপির উপপুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান| বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহীনুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মোঃ জামিরুল ইসলাম| বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয় এ কর্মশালার আয়োজন করে|

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।