1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সংযোগ ডেস্ক : যুব সমাজকে নেতৃত্বগুণ, শৃঙ্খলা, ˆনতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে খুলনার ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১১.৩০ ঘটিকায় ১০০ জন সদস্যদের ‘আনসার ও ভিডিপি ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে|

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার , পরিচালক মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস| বিশেষ অতিথি ছিলেন পরিচালক খুলনা আনসার ব্যাটালিয়ন (৯বিএন) মোঃ সাজেদুর রহমান| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট, খুলনা, মোঃ মিনহাজ আরেফিন| এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা এবং প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন|

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে সঠিক নেতৃত্ব, ˆনতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে| তিনি আরও উল্লেখ করেন, এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারী যুব সদস্যরা নেতৃত্ব বিকাশ, দলগত কার্যক্রম পরিচালনা, শৃঙ্খলা বজায় রাখা, আত্মরক্ষামূলক কৌশল, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সমাজসেবামূলক কার্যক্রমে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে|

১০০ জন সদস্যদের প্রশিক্ষণ কোর্সটি ২৮ দিনব্যাপী পরিচালিত হবে, প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে|

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষন সনদপত্র প্রদান করেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।