1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছার আগড়ঘাটা বাজার থেকে ভ্যান চুরি সুন্দরবনের ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ : পালিয়েছে দস্যুরা তালার নগরঘাটায় স্থানীয় নির্বাচনকে ঘিরে তরুণ নেতৃত্বে আলোচনায় ইঞ্জিঃ মনি ইরান আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে: ডোনাল্ড ট্রাম্প ফুলতলা উপজেলার ৪ কর্মকর্তার বিদায় সংবর্ধনা নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা : অভিযুক্ত গ্রেফতার তালায় সেচ পানির তীব্র সংকট, হুমকির মুখে ইরি-বোরো চাষাবাদ কয়রায় পরিত্যক্ত জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, ঝুঁকির আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা পিআইডির আয়োজনে মুক্তিযুদ্ধর স্মৃতিচারণ ও আলোচনা সভা পাইকগাছায় সমতল কৃষি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়

সুন্দরবনের ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ : পালিয়েছে দস্যুরা

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
মোংলা প্রতিনিধি : সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা মোংলার সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৬টায় কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় অভিযানকারীরা সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ১টি আস্তানা চিহ্নিত করে তা ধ্বংস করে দেয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ওয়াকি-টকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ আরও অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভাব হয়নি।
জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট