1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত দাকোপে ঘের দখলের বিরোধে আহত ৫ সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে খুলনায় অধিকার’র মানববন্ধন সাতলা ইউনিয়নে ১৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ খুলনা ওয়াসায় ৯৪ কোটি টাকার ব্ল্যাংক চেক নিয়ে তোলপাড়, তদন্তের দাবি গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা পাইকগাছায় পোল্ট্রির ফার্মে বিষাক্ত দূর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

মোরেলগঞ্জে সংঘর্ষ আহত-৫, প্রতিপক্ষকে ফাঁসাতে খড়ের গাদায় আগুন

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে এক সংঘর্ষে উভয় পক্ষে ৫ জন আহত হয়েছে। এ ছাড়া এক পক্ষ অন্য পক্ষকে ফাঁসাতে নিজেরাই নিজদের খড়ের গাদা আগুনে পুড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি অভিযোগ দাখিল হয়েছে।
জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের হাফেজ আব্দুল করিম ও দেলোয়ার মোল্লার মধ্যে বসতবাড়ির ১৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যা নিয়ে আদালতে মামলা চলোমান।
ঘটনারদিন সোমবার সকালে দেলোয়ার মোল্লা ওই বিরোধপূর্ন জমিতে কাজ করছিলেন। এ সময় আব্দুর করিম ও তার লোকজন বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতরা হলেন ইদ্রিস মীর (৪০), দেলোয়ার মোল্লা (৫৫), শাহ আলম তালুকদার, শোয়াইব বিল্লাহ (২০)সহ ৫ জন। আহতদের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে হাফেজ আব্দুর করিম জানান, বিজ্ঞ আদালতের নির্দেশ আমন্য করে দেলোয়ার মোল্লা বসতবাড়িতে কাজ করছিলো এসময় আমরা বাঁধা দিলে আমাদের ওপর হামলা চালায় এতে আমরা ৩ জন আহত হই। এ ছাড়া আমাদেরকে ফাঁসাতে প্রতিপক্ষ তাদের খড়ের গাদায় নিজেরাই আগুনে পুড়িয়েছ। এ কেমন নিষ্ঠুরতা গো খাদ্য পুড়িয়ে আমাদের ওপর দায় চাপানোর অপচেষ্টা? আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।

অপরদিকে দেলোয়ার মোল্লা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, খড়ের গাদায় আমার কোন লোক আগুন দেয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। বরং আব্দুল করিম ভাড়াটিয়া লোক এনে আমাদের ওপর হামলা করেছে।

এ বিষয়ে থানা ওসি মো. মাহমুদুর রহমান বলেন, এ বিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।