1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত দাকোপে ঘের দখলের বিরোধে আহত ৫ সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে খুলনায় অধিকার’র মানববন্ধন সাতলা ইউনিয়নে ১৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ খুলনা ওয়াসায় ৯৪ কোটি টাকার ব্ল্যাংক চেক নিয়ে তোলপাড়, তদন্তের দাবি গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা পাইকগাছায় পোল্ট্রির ফার্মে বিষাক্ত দূর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

পাইকগাছায় ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের চেঁচুয়া গ্রামে আবজালুর রহমান মিঠু নামে এক ব্যবসায়ীকে মারধর করে প্রায় ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার(৫মার্চ) রাতে উপজেলার চেচুয়া গ্রামের জামে মসজিদ এলাকায়। এ ঘটনায় প্রতিকার পেতে ভুক্তভোগী ব্যবসায়ী আবজালুর রহমান মিঠু পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আবজালুর রহমান মিঠু দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মৎস্য আড়তে দায়িত্ব পালন করে আসছেন। ঘটনার দিন গত রবিবার(৫মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তিনি কর্মস্থল থেকে দিনের হিসাব শেষে প্রায় ৭০ হাজার টাকা নিয়ে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে সাইদের মিল মোড়ে নেমে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় চেঁচুয়া জামে মসজিদের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা গোপালপুর গ্রামের মুনছুর গাজীর ছেলে মোমিন গাজী ও শফিকুল গাজী এবং একই গ্রামের সাজ্জাত গাজীর ছেলে শামিম গাজী সহ তাদের লোকজন তার পথরোধ করে।
এ সময় দা, লাঠি, হাতুড়ি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তারা ব্যবসায়ী মিঠুর
উপর অতর্কিত আক্রমণ চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এসময় মিঠুর সাথে থাকা আলমগীর গাজী বাঁধা দিয়ে হামলাকারিরা তাকেও মারপিট করে গুরুতর আহত করে। মারপিটের এক পর্যায়ে হামলাকারিরা ব্যবসায়ী মিঠুর কাছে থাকা নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। ঐসময় তাদের আত্নচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রান নাশের হুমকি দিয়ে দ্রুত স্হান ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সর্বোপরি, এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।আর ভুক্তভোগীরা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পাইকগাছা থানার ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।