1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত দাকোপে ঘের দখলের বিরোধে আহত ৫ সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে খুলনায় অধিকার’র মানববন্ধন সাতলা ইউনিয়নে ১৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ খুলনা ওয়াসায় ৯৪ কোটি টাকার ব্ল্যাংক চেক নিয়ে তোলপাড়, তদন্তের দাবি গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা পাইকগাছায় পোল্ট্রির ফার্মে বিষাক্ত দূর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

ফকিরহাটে বাসের ধাক্কায় বাইক চালক নিহত

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে পেট্রোল পাম্পে তেল নিয়ে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইক চালক মো: ইয়াছিন শেখ (৫৫) নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় এ দুর্গটনা ঘটে। নিহত ইয়াছিন শেখ উপজেলার সাতশৈয়া গ্রামের শেখ আ: বারির ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় ইয়াছিন শেখ মটরসাইকেলে তেল নেওয়ার জন্য পাগলা-শ্যামনগর আরা ফিলিং স্টেশনে প্রবেশ করছিল। এসময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। এদিকে ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছেন। এছাড়া, একইদিন, বেলা ১১টায় পিলজংগ এলাকায় ক্রেনের গাড়ী উল্টে পড়ে ইসরাফিল শেখ (২৭) নামে এক ব্যাক্তি আহত হয়েছেন। অপরদিকে উপজেলা শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত বাইসাইকেল আরোহী আহত হয়েছে। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।