1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত দাকোপে ঘের দখলের বিরোধে আহত ৫ সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে খুলনায় অধিকার’র মানববন্ধন সাতলা ইউনিয়নে ১৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ খুলনা ওয়াসায় ৯৪ কোটি টাকার ব্ল্যাংক চেক নিয়ে তোলপাড়, তদন্তের দাবি গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা পাইকগাছায় পোল্ট্রির ফার্মে বিষাক্ত দূর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

তালায় দুই ইটভাটায় জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় পরিবেশ আইন লঙ্ঘন করায় দুটি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা গেছে, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করার অপরাধে ইসলামকাটি এলাকার ‘রানী ব্রিকস’ এবং জেঠুয়া এলাকার ‘ব্রাদার্স ব্রিকস’ নামের দুটি ইটভাটাকে এই জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ইসলামকাটি ও বলরামপুর এলাকার রানী ব্রিকস নামের ইটভাটাটি দীর্ঘদিন ধরে অন্য একটি ভাটার কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। বিষয়টি নজরে আসায় অভিযান চালিয়ে ভাটা দুটিকে দন্ডবিধি ও পরিবেশ আইনে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।