1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত দাকোপে ঘের দখলের বিরোধে আহত ৫ সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে খুলনায় অধিকার’র মানববন্ধন সাতলা ইউনিয়নে ১৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ খুলনা ওয়াসায় ৯৪ কোটি টাকার ব্ল্যাংক চেক নিয়ে তোলপাড়, তদন্তের দাবি গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা পাইকগাছায় পোল্ট্রির ফার্মে বিষাক্ত দূর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

পাইকগাছায় মিথ্যা অপবাদ দিয়ে বৃদ্ধাকে মারপিট: প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
মানছুর রহমান জাহিদ, পাইকগাছা : খুলনার পাইকগাছায় মিথ্যা নারী কেলেংকারীর অপবাদ দিয়ে বৃদ্ধ কওসার গাজী (৬২)কে মারপিট ও লাঞ্চিত করে থানা ও পুলিশ ফাঁড়িতে পৃথক অভিযোগ দিয়েছে প্রতিপক্ষ স্বামী ও স্ত্রী।
এ ঘটনায় প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামে। বুধবার সন্ধ্যায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিপক্ষ কবির গোলদারদের বিরুদ্ধে এ বিষয়ে শ্যামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈঠক করেন। বৈঠাকে সকলেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
ভুক্তভোগী কওছার গাজী জানান, গত শুক্রবার বিকেলে চায়ের দোকানে বসে ছিলেন। সেখান কবিরের বাবা সোনা গোলদার তার সাথে কথা আছে এই বলে একটু দুরে মাঠের পাশে ডেকে নিয়ে যায়। এ সময় কোন কথা না বলেই কওছার গাজীকে মারপিট শুরু করে এবং বলে তুই আমার বউমাকে হাত ধরে টানছির কেনো? একই সাথে তার বউমা তকে জুতা পেটা করে ও দাড়ি ধরে টানাটানি করেন। যা প্রত্যক্ষ স্বাক্ষী মুজিবর রহমান এ ঘটনার বর্না দেন।
কবির গোলদারের চাচা বিশে গাজী বলেন, অহেতুকভাবে কওছারকে মারপিট করেছে। কওছার বৃদ্ধ মানুষ। তার নামে কখনও এ ধরনের কথা শোনা যায়নি। আমি বিষয়টি জানতে চাইলে আমার সাথেও খারাপ ব্যবহার করে। মামলা করলে কওছার করতে পারে কিন্তু উল্টো আমার ভাইপো ও তার বউ পৃথক অভিযোগ করছে।
এলাকাবাসী আরও জানান সোনা গোলদাররা মানুষের নামে মিথ্যা অভিযোগ ও মামলা করে অবৈধ ভাবে টাকা আদায় করে। গত বছর একজনের কাছ থেকে এভাবে বিশ হাজার টাকা আদায় করেছিলো।
এ সময় উপস্থিত শ’শ লোক তাদের শাস্তি দাবী করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।