1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ২৪ ঘণ্টায় নারী-শিশুসহ ২৩ জন আহত ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক খুমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা ২ বছরের শিশুর মৃত্যু ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, মার্কিন গোয়েন্দা তথ্য ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম চাঁদাবাজদের তালিকা হচ্ছে, যেকোনো সময় অভিযান: র‍্যাব ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন জ্বালানি তেল

শেহবাজের এক্সবার্তা কি অন্য কেউ লিখে দেন, প্রশ্ন ফোর্বসের

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি এক্সপোস্ট নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন সাময়িকী ফোর্বস। সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞদের বরাত দিয়ে এক প্রতিবেদনে ফোর্বস সংশয় প্রকাশ করেছে যে শেহবাজ শরিফের এক্সপোস্টগুলো কি তিনি নিজেই লেখেন না কি পাকিস্তানের বাইরে থেকে সেগুলো লেখা হয়?

ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি স্থগিতের অনুরোধ জানিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে বার্তা পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত দৃঢ় ও শক্তিশালীভাবে অগ্রসর হচ্ছে, যা অদূর ভবিষ্যতে একটি অর্থবহ পরিণতির দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। কূটনৈতিক তৎপরতাকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার স্বার্থে আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি।

তিনি এই বার্তা পাঠানোর কিছু সময় পর ১৪ দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ফোর্বস এই বার্তার একটি খসড়া অনুলিপি প্রকাশ করেছে। এর পরেই মূলত প্রশ্ন ওঠে সেই বার্তাকে ঘিরে।

সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ এবং ড্রপ সাইট সাবস্ট্যাকের প্রতিষ্ঠাতা ফোর্বসকে বলেছেন, বার্তাটি সম্ভবত শরিফ লেখেননি। এক্সপোস্টে শেহবাজ শরিফের নামের নিচে @সিএমশেহবাজ লেখা। এই ব্যাপারটিরে দিকে ইঙ্গিত করে তিনি বলেন, শেহবাজের নিজের কর্মীরাও তাকে প্রধানমন্ত্রী শেহবাজ হিসেবে উল্লেখ করেন না। পোস্টটি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো পক্ষ লিখেছে বলেও ঘোর সন্দেহ প্রকাশ করেন তিনি।

অন্য অনেক ব্যবহারকারীও এই মর্মে সংশয় প্রকাশ করেছেন যে হয়তো এই খসড়া পোস্টটি পাকিস্তানি কর্মকর্তাদের দ্বারা লেখা হয়নি।

এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল ফোর্বস, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।