1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

চিতলমারীতে শিক্ষককের উপর হামলাকারীর বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া রহমানীয়া ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মোঃ রফিকুল ইসলামকে হামলাকারী রাসেল শেখের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় মাদ্রাসার সামনে আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন হয়। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধন শেষে পথ সভায় বক্তব্য রাখেন বড়বাড়িয়া রহমানীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মোহাসিন উদ্দিন, রহিমা ইসলাম, শিক্ষার্থী আমির হামজা, নজরুল ইসলাম, মোঃ ই¯্রাফিল ও নাজিফা আক্তার।

এ সময় বক্তারা বলেন, ‘বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় মাদ্রাসার অফিস কক্ষে ঢুকে সহকারি অধ্যাপক মোঃ রফিকুল ইসলামকে মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোঃ রাসেল শেখ নির্মমভাবে হাতুড়ি পেটা করে। আহত শিক্ষক চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় ১ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মাদ্রসার অধ্যক্ষ মোঃ মাশুকুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছন। আমরা হামলাকারী মোঃ রাসেল শেখকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

বড়বাড়িয়া রহমানীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মাশুকুর রহমান বলেন, ‘মৈজোড়া গ্রামের আবুল কালাম শেখের ছেলে রাসেল শেখ সুযোগ পেলেই মাদ্রাসার জিনিসপত্র চুরি করে। আমরা তাকে নিষেধ করায় সে দীর্ঘদিন ধরে আমাদের হুমকি প্রদান করে আসছিল। বুধবার সে মাদ্রাসার অফিস কক্ষে ঢুকে মাদ্রাসার কাগজপত্র ও মালামাল ফেলতে থাকে। এ সময় তাকে নিষেধ করলে তার হাতে থাকা হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে সহকারি অধ্যাপক মোঃ রফিকুল ইসলামকে গুরুতর আহত করে।’

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, ‘মাদ্রাসা শিক্ষক মোঃ রফিকুল ইসলামকে মারপিটের অভিযোগে রাসেল শেখের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকে আসামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।