1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (৮ এপ্রিল সকাল ৮টা থেকে ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

একদিনের মৃত্যুর তথ্যানুযায়ী এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৩ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে মারা গেছে ২৩ শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৮৭ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৬৪২ জনের।

এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ২৪১। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ২৫১। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ৮০১।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।