1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ২৪ ঘণ্টায় নারী-শিশুসহ ২৩ জন আহত ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক খুমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা ২ বছরের শিশুর মৃত্যু ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, মার্কিন গোয়েন্দা তথ্য ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম চাঁদাবাজদের তালিকা হচ্ছে, যেকোনো সময় অভিযান: র‍্যাব ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন জ্বালানি তেল

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে, তাঁর সঙ্গে পৃথক বৈঠক করে ইরানি প্রতিনিধি দল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে দুই পক্ষের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠকে কী আলোচিত হয়েছে সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
জেডি ভ্যান্স ও শাহবাজ শরিফের মধ্যকার এই বৈঠকে সহায়তা করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, এই আলোচনাগুলো অঞ্চলটিতে টেকসই শান্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন শাহবাজ শরিফ।
এর আগে ইরানের একটি প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজ শরিফের পৃথক বৈঠক হয়। তবে এই আলোচনা শেষ পর্যন্ত কীভাবে এগোবে, কিংবা দুই পক্ষ মুখোমুখি বৈঠকে বসবে কি না—তা এখনো স্পষ্ট নয়। তবে পাকিস্তান সরকারের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যাহ্নভোজের সময় ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন।
আগের আলোচনাগুলোর মতোই, এবারও পাকিস্তান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে এক দফা এবং এরপর ইরানের প্রতিনিধিদের সঙ্গে আরেক দফা বৈঠক করে বিভিন্ন প্রস্তাবের বিষয়ে অগ্রগতি আনার চেষ্টা করতে পারে।
ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানি প্রতিনিধি দলে আরও আছেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গালিবাফ বলেছেন, আলোচনা শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে ইরানের স্থগিত সম্পদ মুক্ত করার বিষয়ে সম্মত হতে হবে।
ইরান থেকে এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। আর এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ভেতরে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের কাছে ব্যাখ্যা করা বেশ জটিল হয়ে উঠতে পারে।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে—কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। আজ শনিবার ইরান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। সূত্রটি বলেছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় সমঝোতায় পৌঁছাতে এটি ‘গুরুত্বপূর্ণ আন্তরিকতার’ লক্ষণ বলে স্বাগত জানিয়েছে তেহরান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সম্পদ অবমুক্ত করার বিষয়টি ‘হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার সঙ্গে সরাসরি যুক্ত।’ ধারণা করা হচ্ছে, আসন্ন আলোচনায় এটি একটি প্রধান ইস্যু হবে।
যুক্তরাষ্ট্র কত অর্থ ছাড়তে রাজি হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো অঙ্ক উল্লেখ করেননি ওই কর্মকর্তা। তবে আরেক ইরানি সূত্র জানায়, কাতারে রাখা ইরানের ৬০০ কোটি ডলারের জব্দ তহবিল ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।