1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ২৪ ঘণ্টায় নারী-শিশুসহ ২৩ জন আহত ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক খুমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা ২ বছরের শিশুর মৃত্যু ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, মার্কিন গোয়েন্দা তথ্য ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম চাঁদাবাজদের তালিকা হচ্ছে, যেকোনো সময় অভিযান: র‍্যাব ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন জ্বালানি তেল

খুমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা ২ বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে শিশুটি মারা যায়। এর আগে সকালে ঝিনাইদহর কালিগঞ্জ থেকে বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়।
হাম উপসর্গের পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে চিকিৎসরা জানিয়েছেন।
এ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। উপসর্গ নিয়ে ৩২ জন রোগী ভর্তি রয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছে ১ জন। আক্রান্তদের জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, চোখে সংক্রমণও দেখা দিচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে জেলায় গত এক মাসে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৭৮ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন, প্রতিদিনই নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় সব জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালুর নির্দেশনা দেয়া হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।