1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ২৪ ঘণ্টায় নারী-শিশুসহ ২৩ জন আহত ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক খুমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা ২ বছরের শিশুর মৃত্যু ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, মার্কিন গোয়েন্দা তথ্য ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম চাঁদাবাজদের তালিকা হচ্ছে, যেকোনো সময় অভিযান: র‍্যাব ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন জ্বালানি তেল

প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়। এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে। যা বিগত ১৭ বছর থমকে গিয়েছিল।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর মেডিকেল কলেজের ৫শ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থান এলাকা ও তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনকালে এসব কথা জানান তিনি।
উদ্বোধনস্থল পরিদর্শন শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করবেন। এছাড়া সময় সাপেক্ষে প্রধানমন্ত্রী যশোর পাবলিক পরিদর্শন করবেন। পরে তিনি ঈদগাহ ময়দানে জনসভা যোগ দেবেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী যশোর ত্যাগ করবেন।
এ সময় জ্বালানি তেল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এটা বৈশ্বিক সংকট। সেই সংকটের আচ বাংলাদেশেও স্পর্শ করেছে। কিন্তু জনগণ যেন ভোগান্তির স্বীকার না হয়, তার জন্য সরকার আন্তরিক ভাবে কাজ করছে। এখন ইরিগেশন চলছে, কৃষক যেন কোনো ভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কাজ করা হচ্ছে। কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনী স্থল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শার্শার উলাশী খাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কর্সমকর্তাসহ সরকারি বিভিন্ন দফতরে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।