1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
হস্তান্তর প্রক্রিয়ায় আটকে আছে ৫ম তলা বিশিষ্ট নবনির্মিত পাইকগাছা উপজেলা কমপ্লেক্স ভবন দক্ষিণ সাতলা–নয়াকান্দী বাজার সেতু এখন মৃত্যুফাঁদ বর্ষবরণে রঙ-তুলিতে সেজেছে পাইকগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গন পাইকগাছায় কিডনি রোগে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে নিঃস্ব বিএনপি নেতা কামাল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে: মাহদী আমিন ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ বনদস্যুদের বিরুদ্ধে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শীল্ড অভিযান শুরু

প্রথম পর্যায়ে কৃষক কার্ড পাবেন ১১টি উপজেলার ২২০৬৫ জন কৃষক: কৃষিমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সারাদেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রথম পর্যায়ে ২২ হাজার ৬৫ জন কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি আরও বলেন, পয়লা বৈশাখে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
আজ রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের অধীন পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও কৃষি ও মৎস্য মন্ত্রণালয়ের সচিব এ সময় উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নির্বাচনী ইশতেহারে কৃষকের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ, কৃষি খাতের সামগ্রিক উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সুস্পষ্ট রূপরেখা দিয়েছেন। যার মূল লক্ষ্য হলো, আত্মনির্ভর জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি নির্ভর ও কৃষি কেন্দ্রিক একটি আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা।
কৃষিমন্ত্রী আরও বলেন, যেখানে উৎপাদন ও বিপণন হবে তথ্যপ্রযুক্তিভিত্তিক। তিনি আরও বলেন, কৃষক হবে ক্ষমতায়িত উদ্যোক্তা ও কৃষিকাজ জাতীয় অর্থনীতির প্রধান চালিকাশক্তি। এ লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় প্রতিটি কৃষকের জন্য কৃষক কার্ড প্রদান কার্যক্রমের অন্তর্ভুক্ত করেছেন।
মন্ত্রী বলেন, কৃষক কার্ড প্রবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে, এর মাধ্যমে সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের আসনে অধিষ্ঠিত কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং কৃষি খাতে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা।
মন্ত্রী আরও জানান, কৃষি কার্ড বিতরণের ক্ষেত্রে জমির মালিকানা অনুযায়ী কৃষককে পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়েছে—ভূমিহীন কৃষক, প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক ও বড় কৃষক।
তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। কার্ড বিতরণ কার্যক্রম তিন ধাপে বাস্তবায়িত হবে—প্রি-পাইলটিং, পাইলটিং ও দেশব্যাপী কার্যক্রম গ্রহণ।
সেই পাইলটিং পর্যায়ে ৮টি বিভাগের ১০টি জেলায় ১১টি উপজেলার ১১টি ব্লকের ফসল উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্য চাষী, মৎস্য আহরণকারী, প্রাণিসম্পদ খাতে নিয়োজিত খামারি ও দুগ্ধ খামারিসহ ভূমিহীন প্রান্তিক ক্ষুদ্র মাঝারি ও বড় শ্রেণীর কৃষককেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রী জানান, প্রাক পাইলট পর্যায়ে কৃষক কার্ড বিতরণের জন্য নির্বাচিত জেলা ও কৃষি ব্লকসমূহ হচ্ছে—পঞ্চগড় জেলার সদর উপজেলার কমলাপুর ব্লক, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথলি ব্লক, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় কৃপালপুর ব্লক, পিরোজপুর জেলায় নেসারাবাদ উপজেলায় রাজাবাড়ি ব্লক, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় রাজারছড়া ব্লক, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার অরণ্যপুর ব্লক, টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, রাজবাড়ী জেলার গোয়ালনন্দ উপজেলায় তেনাপঁচা ব্লক, মৌলভীবাজার জেলায় জুড়ি উপজেলায় ফুলতলা ব্লক, পঞ্চগড় জেলার গোদা উপজেলার পাঁচপীর ব্লক ও জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক।
মন্ত্রী বলেন, এই ১১টি ব্লকের কৃষক, মৎস্য চাষী প্রাণিসম্পদ খামারি ও লবণ চাষীগণকে কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে।
কৃষক কার্ড সম্পর্কে মন্ত্রী বলেন, এটি একটি ব্যাংকিং ডেবিট কার্ড। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের স্থানীয় পর্যায়ের শাখাসমুহে সংশ্লিষ্ট কৃষকদের নামে এই কার্ডের বিপরীতে ব্যাংক হিসাব খোলা হয়েছে।
তিনি আরও বলেন, ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত মোট ২২ হাজার ৬৫ জন কৃষকের সকল তথ্য সংগ্রহ করা হয়েছে। তাঁর মধ্যে ভূমিহীন কৃষক ৪৬ জন, প্রান্তিক কৃষক ৯ হাজার ৪৫৮ জন, ক্ষুদ্র কৃষক ৮৯৬ জন, মাঝারি কৃষক ১ হাজার ৩০৩ জন ও বড় কৃষক ৫১ জন।
মন্ত্রী জানান, বাছাইকৃত কৃষকগণের ধরণ—ফসল উৎপাদনকারী কৃষক ২ হাজার ১৪১ জন মৎস্যজীবী ৬৬ জন, প্রাণিসম্পদ খামারি ৮৫ জন, লবণ চাষী তিন জন মোট বাছাইয়ের ২২ হাজার ৬৫ জন কৃষকের মধ্যে কেবল প্রণোদনার জন্য নির্বাচিত ভূমিহীন প্রান্তিক ক্ষুদ্র কৃষকের সংখ্যা ২০ হাজার ৬৩১ জন যা মোট কৃষকের ৯৩ দশমিক ৭ শতাংশ।
মন্ত্রী বলেন, পাইলটিং পর্যায়ে ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকগণকে কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি ২ হাজার ৫০০ টাকা হারে বার্ষিক নগদ সুবিধা প্রদান করা হবে।
তিনি বলেন, কার্ডের মাধ্যমে কৃষকেরা প্রণোদনা ও সেবা গ্রহণ করবে সংশ্লিষ্ট ডিলারের নিকট সরবরাহিকত্ব পিওএস প্রিন্ট সেল মেশিন ব্যবহার করে সার বীজ মৎস্য, প্রাণী ও খাদ্যসহ বিভিন্ন কৃষি উপকরণ ক্রয় করতে পারবে।
মন্ত্রী জানান, প্রাক পাইলটিং কার্যক্রমের জন্য ব্যয় হবে ৪ কোটি ৩৪ লাখ টাকা। প্রাক পাইলটিং সফলভাবে সম্পন্ন হওয়ার পর ২০২৬ পর্যন্ত দেশের ১৫টি উপজেলায় পাইলট কার্যক্রম সম্পন্ন করা হবে। পাইলটের অভিজ্ঞতা আলোকে আগামী চার বছরে সারাদেশে এই কার্ড বিতরণ ও ডাটাবেস তৈরির কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
মন্ত্রী বলেন, আগামী পহেলা বৈশাখ তারিখে নতুন বছরের প্রথম দিন পাক পাইলটিং পর্যায়ে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের শহীদপুর মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, কুমিল্লা জেলা আদর্শ সদর উপজেলা অরুণ্যপুর ব্লক বাদে দেশের বাকি ৯টি ব্লকে একই দিনে কৃষক কার্ড বিতরণ করা হবে।
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার অরণ্যপুর ব্লক ১৭ এপ্রিল ২০২৬ কৃষক কার্ড বিতরণ করা হবে।
মন্ত্রী জানান, কৃষি একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পেশা। এই কৃষক কার্ড কৃষকের মর্যাদাকে আরও মহিমান্বিত করবে। এই কার্ডের মাধ্যমে বিধিবদ্ধ সেবার বাইরেও সময় উপযোগী নতুন নতুন সেবা যুক্ত হবে।
তিনি বলেন, কৃষি খাত দেশের অর্থনৈতিক মেরুদন্ড বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ কৃষকের হাতে আমাদের কৃষি জমির উর্বরতা মাটির গুনাগুন ফসলের বৈচিত্র্য ফিরিয়ে আনা হবে।
মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, এই কার্ডের মাধ্যমে দেশের কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ খাত একটি স্মার্ট ডাটাবেজের আওতায় আসবে। সারের অপচয় রোধ ও চাহিদা মাফিক ফসল উৎপাদন, সর্বোপরি কৃষকের ক্ষতিপূরণ সরকারের নজরে আনতে এই কার্ড সহায়ক হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।