1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
হস্তান্তর প্রক্রিয়ায় আটকে আছে ৫ম তলা বিশিষ্ট নবনির্মিত পাইকগাছা উপজেলা কমপ্লেক্স ভবন দক্ষিণ সাতলা–নয়াকান্দী বাজার সেতু এখন মৃত্যুফাঁদ বর্ষবরণে রঙ-তুলিতে সেজেছে পাইকগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গন পাইকগাছায় কিডনি রোগে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে নিঃস্ব বিএনপি নেতা কামাল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে: মাহদী আমিন ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ বনদস্যুদের বিরুদ্ধে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শীল্ড অভিযান শুরু

শেষ দিনে বিরোধী দলের ওয়াকআউটের যৌক্তিকতা ছিল না: সালাহউদ্দিন

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর–সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে শেষ কার্যদিবসে বিরোধীদলের ওয়াকআউটের যৌক্তিকতা খুঁজে পায়নি বিএনপি। এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর পর ঈদসহ বিভিন্ন ছুটির কারণে কার্যক্রম পরিচালনায় সময়ের সংকট ছিল। বিধি অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে অধ্যাদেশ উত্থাপনের বাধ্যবাধকতা থাকায় সময়ের চাপ আরও বেড়ে যায়। এ কারণে শুক্রবারও সংসদের অধিবেশন চালাতে হয়েছে।
তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা সহজ ছিল না। শেষ দিকে কিছু অধ্যাদেশ উত্থাপনের ক্ষেত্রে বিলগুলো আগে থেকে টেবিলে আনা সম্ভব হয়নি।
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা একাধিকবার ওয়াকআউট করেছে। তবে যেসব ইস্যুতে তারা এমন পদক্ষেপ নিয়েছে, তার কিছু তথ্য সঠিক ছিল না। গণমাধ্যমের সামনে গিয়ে তারা বক্তব্য দিয়েছে। কিন্তু শেষ কার্যদিবসে আলোচিত অধ্যাদেশটি নিয়ে তাদের ওয়াকআউটের কোনো গ্রহণযোগ্য কারণ ছিল না।
সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি অপরিবর্তিত অবস্থায় পাস হয়েছে। ১৩টি সংশোধন করে পাস করা হয়েছে এবং সাতটি রহিতকরণ ও হেফাজত বিলের মাধ্যমে অনুমোদন পেয়েছে। বাকি ১৬টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়নি। সব মিলিয়ে ৯১টি বিলের মাধ্যমে ১১০টি আইন পাস হয়েছে।
তিনি বলেন, মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম বিচারক নিয়োগ আইন ও সুপ্রিম সচিবালয়–সংক্রান্ত বিল উত্থাপনের সময় প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে আরও যাচাই-বাছাই দরকার বলে উল্লেখ করা হয়েছে। এতে কোনো অস্পষ্টতা নেই। যারা ভিন্ন দাবি করছেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন।
গুম কমিশন বিষয়ে আইনমন্ত্রী বলেন, আইসিটি আইনে গুমের সংজ্ঞা নির্ধারণ করা হলেও গুম কমিশন আইনে তা স্পষ্টভাবে আলাদা করা হয়নি। ফলে মানবাধিকার–সংক্রান্ত আইনের সঙ্গে কিছু অসামঞ্জস্য থেকে যেতে পারে। এ কারণেই বিষয়টি আরও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।
মানবাধিকার কমিশনের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত সম্পন্ন করার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। কমিশন উভয় পক্ষকে ডেকে জরিমানা, ক্ষতিপূরণ বা আইনি পদক্ষেপের পরামর্শ দিতে পারবে, এমনকি নিজে বাদী হয়ে মামলা করতে পারবে। তবে জরিমানা বা ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ নির্ধারণের বিধান নেই।
আইনমন্ত্রী আরও বলেন, এক-এগারোর সময় জারি হওয়া ১২২টি অধ্যাদেশের মধ্যে ৫৪টি আইনে পরিণত হয়েছিল। বর্তমান সরকার ইতোমধ্যে প্রায় ১১৭টি অধ্যাদেশ আইনে রূপান্তর করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।