1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

দিঘলিয়ায় মহিলা দল নেত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুর

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলায় মহিলা দলের এক নেত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দিঘলিয়া থানা মহিলা দলের সভানেত্রী বিশ্বাস রিনা পারভিনের নির্মাণাধীন বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকে রাত সাড়ে ১০টার মধ্যে দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির নির্মাণাধীন অংশে থাকা তিনটি জানালার থাই গ্লাস ও নেট ভাঙচুর করে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ঘটনার পর বিশ্বাস রিনা পারভিন বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করছে।এদিকে, এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে দিঘলিয়া উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রিনা পারভিনের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং তাকে সান্ত্বনা প্রদান করেন।
স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ বিরাজ করছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।