1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান প্রার্থী রনু’র গণসংযোগ ঢাকায় হাসপাতালে চাঁদাবাজির মামলায় মূল অভিযুক্ত গ্রেপ্তার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ২১ এপ্রিল থেকে শুরু এসএসসি: যশোর বোর্ডে ২৯৯ কেন্দ্র, পরীক্ষার্থী ১,৩৪,৫১০ যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান শেষযাত্রা আজ, রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নেবেন আশা ভোসলে সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯টি খাতে ব্যয় কমাল সরকার ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ, সাবেক পুলিশ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে: ভারতীয় হাইকমিশনার আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি  : খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান প্রধান অতিথি।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আঃ মজিদ, পৌরসভা সভাপতি আসলাম পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা এস.এম. আমিনুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি.এম. মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান এবং ইউপি চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, জামায়াত নেতা স.ম. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, মোঃ আব্দুল্লাহ সরদার, পীযুষ মন্ডল, খোরশেদুজ্জামান, ইউএনও কার্যালয়ের সিএ আব্দুল বারী, উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।