1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ফুলতলায় ১১দলের বিক্ষোভ মিছিল সমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকালে ১১দলীয় জোটের উদ্যোগে ফুলতলা বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বাজারের আইডিয়াল মোড়ে ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ আলিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রিন্সিপাল গাওসুল আযম হাদী। সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খাঁনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, খানজাহান আলী থানা আমীর ডাঃ সৈয়দ হাসান মাহমুদ টিটো, ফুলতলা উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, খেলাফত মজলিসের মাওলানা ওমর ফারুক, শিবির সভাপতি মুজাহিদুল ইসলাম মাহির, ফুলতলা ইউনিয়ন আমীর মাষ্টার মফিজুল ইসলাম, সেক্রেটারী হাফেজ গাজী আল আমিন, জামিয়া ইউনিয়ন আমীর মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারী মাষ্টার মিজানুর রহমান, জামায়াত নেতা আফজাল হোসেন, শেখ শফিকুল ইসলাম, এনামুল হক সোহেল, জাকারিয়া হুসাইন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।