1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান প্রার্থী রনু’র গণসংযোগ ঢাকায় হাসপাতালে চাঁদাবাজির মামলায় মূল অভিযুক্ত গ্রেপ্তার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ২১ এপ্রিল থেকে শুরু এসএসসি: যশোর বোর্ডে ২৯৯ কেন্দ্র, পরীক্ষার্থী ১,৩৪,৫১০ যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান শেষযাত্রা আজ, রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নেবেন আশা ভোসলে সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯টি খাতে ব্যয় কমাল সরকার ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ, সাবেক পুলিশ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে: ভারতীয় হাইকমিশনার আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

২১ এপ্রিল থেকে শুরু এসএসসি: যশোর বোর্ডে ২৯৯ কেন্দ্র, পরীক্ষার্থী ১,৩৪,৫১০

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : আগামী ২১ এপ্রিল থেকে যশোর শিক্ষা বোর্ডসহ সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরীক্ষার্থীরা ৬ এপ্রিল থেকে প্রবেশপত্র সংগ্রহ করেছে। অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্টও নেওয়া যাচ্ছে।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের আওতাধীন ১০ জেলায় এ বছর ২৯৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৫১০ জন। এর মধ্যে ছাত্র ৬৬ হাজার ৬১৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৮৯৩ জন। বিভাগভিত্তিক হিসেবে বিজ্ঞান বিভাগে ৩৯ হাজার ৩৪১ জন, মানবিকে ৮১ হাজার ৯৫১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ হাজার ২১৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী যশোর জেলায়—২১ হাজার ৯৫৭ জন। আর সবচেয়ে কম পরীক্ষার্থী নড়াইল জেলায়—৬ হাজার ৬২ জন।

চলতি বছর বাগেরহাটের ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের ৬১ জন শিক্ষার্থীর জন্য একটি ভেন্যু কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নৌ-যোগাযোগ নির্ভরতা ও দূরত্ব বেশি হওয়ায় পাশের ফুলহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা পরীক্ষায় অংশ নেবে।

এদিকে, গত বছর ব্যবহৃত ১৯টি ভেন্যু কেন্দ্র বাতিল করেছে বোর্ড। একই সঙ্গে নতুন করে ১৯টি কেন্দ্র যুক্ত করা হয়েছে। নতুন কেন্দ্রগুলোতে ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ করতে ১৮টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। বোর্ডের বিভিন্ন টিম গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন করছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, “পাবলিক পরীক্ষার অতীতের দুর্নাম কাটিয়ে গ্রহণযোগ্য ও নকলমুক্ত পরীক্ষা নিতে আমরা বদ্ধপরিকর।”

এদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন যশোর শিক্ষা বোর্ড পরিদর্শন করে সংশ্লিষ্টদের নকলমুক্ত পরীক্ষা আয়োজনের নির্দেশ দেন। তিনি যশোর পিটিআই সম্মেলন কক্ষে আজ দুপুরে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই অনুষ্ঠানে বোর্ডের ২৯৯ কেন্দ্রের সচিব ছাড়াও মাদ্রাসা ও কারিগরি বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরে বিকেলে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।